UI Upgrade in Progress: We're currently enhancing our website's user interface. You may notice some visual changes while we roll out updates. Thank you for your patience!

দেশ
4 years ago

নাটোরে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর রেলস্টেশনের কাছে নারায়ণপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন কেশবপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মনতাজ মাস্টার (৬২), বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও উপজেলার মঞ্জুর রহমানের স্ত্রী সাথী।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরুজ্জামান জানান, দুপুর সোয়া ১টার দিকে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ রেললাইন পার হওয়ার সময় তিনজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। .

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ার করুন