UI Upgrade in Progress: We're currently enhancing our website's user interface. You may notice some visual changes while we roll out updates. Thank you for your patience!

অপরাধ
4 years ago

আটক বুয়েট ছাত্র ফারদিনের বন্ধু বুশরা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের বন্ধু আমাতুল্লাহ বুশরাকে - যার মরদেহ গত ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছিল - তাকে আজ (বৃহস্পতিবার) রাজধানীর বনশ্রীর বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে পুলিশ বুশরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আগের দিন ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানা রামপুরা থানায় ছেলের মৃত্যুর ঘটনায় বুশরাসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওসি।

বুশরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ৩য় বর্ষের ছাত্রী।

নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর সিদ্ধিরগঞ্জে একটি কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে পুলিশ।

৪ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ফারদিন। ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

পরে এ ব্যাপারে ফারদিনের বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র এবং নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার ময়নাতদন্ত করা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নারায়ণগঞ্জ রিভার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনি জানান, ফারদিনের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শেয়ার করুন